বুধবার ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মূল ভিত্তি ‘বিশ্বাস’: তানভীর শাহরিয়ার গনি পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি

৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’

চট্টগ্রাম, ২ অক্টোবর (বিডিইকোনমি): চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। শুক্রবার (২ অক্টোবর) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রভি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরীর ৩২টি স্কুল এবং সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ডিবেটিং ক্লাবসহ মোট ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ৯ অক্টোবর সমাপনী ও চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে বির্তকের এই উৎসব। এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রভি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, কর্পোরেট ব্যক্তিত্ব ও গীতিকার আসিফ ইকবাল, রভি আজিয়াটা পিএলসির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাস্টেইনেবিলিটি) মাহফুজ সোহেল রনি।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাশফাতুল হক শেহজাদ, আহ্বায়ক সাইফুদ্দীন মুন্না, টুর্নামেন্ট ডিরেক্টর সাবের শাহ এবং দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি সাইফ চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে চসিক মেয়র ড. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা ও জ্ঞানচর্চার ওপর জোর দিয়ে বলেন, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম।

টানা ১৬ বছর ধরে সহ-আয়োজক হিসেবে পাশে থাকার কথা উল্লেখ করে রভির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম বলেন, “রভি বিশ্বাস করে, মানুষের মধ্যে যে কল্পনাশক্তি রয়েছে, তার সঠিক পরিচর্যা করা গেলে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে।”

কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল তরুণদের সুসংগঠিত যুক্তিচর্চা, সাংস্কৃতিক সম্পৃক্ততা ও ভিন্নমতকে সম্মান জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল দীর্ঘ ৩১ বছর ধরে আন্তঃস্কুল এবং ২০ বছর ধরে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক আয়োজনের ধারাবাহিকতা তুলে ধরেন এবং দীর্ঘ ১৬ বছর রভির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, টুর্নামেন্ট কমিটির ডেপুটি ডিরেক্টর সাদমান সাকিব জিসান ও সুমাইয়া ইসলাম, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী মুন্না মজুমদার, স্কুল প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ইয়াসিন সাকিব, সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক, যুগ্ম প্রধান মেহরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক জানান, দেশসেরা বিতার্কিকদের এই মেলবন্ধন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন