মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

২০২৬ সালের প্রথমার্ধে সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়ে ৫২৬.৬৯ কোটি টাকা

ঢাকা, ২ আগস্ট (বিডিইকোনমি)-চলতি ২০২৬ হিসাববছরের প্রথম অর্ধে (জানুয়ারি–জুন) সমন্বিত নিট মুনাফায় বড় ধরনের লাফ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি। এ সময়ে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা অর্জিত হয়েছে ৫২৬.৬৯ কোটি টাকা।

আজ রোববার (২ আগস্ট) ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের বছরের একই সময়ে (২০২৫ সালের জানুয়ারি–জুন) ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা ছিল ৩০১.১১ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সিটি ব্যাংকের নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

মুনাফা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকটির আয় শেয়ারপ্রতি আয়েও (ইপিএস) ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি বছরের প্রথম অর্ধে ব্যাংকের সমন্বিত ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৩.০১ টাকায়, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১.৭২ টাকা।

রোববার অনলাইনে আয়োজিত অর্ধবার্ষিক ‘আর্নিংস ডিসক্লোজার’ ওয়েবকাস্টের মাধ্যমে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) এ আর্থিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ভার্চুয়াল এ অনুষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ক্যাপিটাল মার্কেট অ্যানালিস্ট, ইকুইটি গবেষক এবং আর্থিক খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।

ওয়েবকাস্টে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যৎ ব্যবসার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। অন্যদিকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান ব্যাংকের আর্থিক সূচকগুলোর বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা দলের সদস্যরা। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাহউল আসিফ সিদ্দিকী, ডিএমডি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান এ কে এম সাইফ উল্লাহ কাউছার এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।