বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক

ঢাকা, ৩১ আগস্ট (বিডিইকোনমি) — স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এনামুল হককে তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

দীর্ঘ ২৫ বছর ধরে ব্যাংকটির সাথে যুক্ত থাকা এনামুল হকের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় (রিস্ক ম্যানেজমেন্ট) বিস্তৃত দূরদর্শী নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিভিন্ন বাজারে লোকাল করপোরেট, কমোডিটি ট্রেডিং ও কৃষি ব্যবসা, গ্লোবাল সাবসিডিয়ারি এবং আর্থিক প্রতিষ্ঠানের খাতগুলোতে দক্ষতা অর্জন করেছেন।

নতুন দায়িত্বের বিষয়ে এনামুল হক বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত সম্মানের। এই ব্যাংকটি গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আমার পেশাগত পরিচয়। তাই এই দায়িত্ব একই সঙ্গে অর্জনের স্বীকৃতি ও একটি বড় দায়িত্বের বার্তা বহন করে। আন্তর্জাতিক সংযোগকারী ব্যাংক হিসেবে গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থার প্রতীক হয়ে দেশের অগ্রগতিতে অংশীদার থাকাটাই আমার অগ্রাধিকার হবে।”

নতুন পদে যোগ দেওয়ার আগে, এনামুল হক ২০২৫ সালের এপ্রিল থেকে কান্ট্রি চিফ রিস্ক অফিসার এবং সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজির ঝুঁকি ব্যবস্থাপনা তত্ত্বাবধানের পাশাপাশি ব্যাংকের প্রবৃদ্ধি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার সমন্বয়ে কাজ করেছেন। এছাড়া তিনি ব্যাংকের ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক আর্থিক খাতের উন্নয়নেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ২০২৩ থেকে ২০২৫ মেয়াদের জন্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ড বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।