বুধবার ১০ জুন, ২০২৬
সর্বশেষ:
তীব্র তারল্য সংকটে ইসলামী ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটির জরুরি সহায়তা আবেদন ইসলামী ব্যাংকে টানা ৭ম দিনের বিক্ষোভ: চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ দাবি গ্রাহকদের তৈরি পোশাক রপ্তানিতে ধস: সরকারকে ‘নীতি সহায়তা চার্টার’ দেবে বিজিএমইএ কৃষকদের জন্য সুখবর: ৮% সুদে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা নিয়ে উদ্বেগ জানাল সম্পাদক পরিষদ সাম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের পদত্যাগ আইসিএবি-এর উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত ১১ মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে ৩.৪১%: ইইউ-ইউএসএতে মন্দা হলেও কানাডায় প্রবৃদ্ধি

সবুজ শিল্প বিপ্লবে বাংলাদেশ: পোশাক কারখানার সংখ্যা ছাড়াল ২৬৮, বিশ্বে নতুন রেকর্ড

ঢাকা: টেকসই শিল্পায়নের পথে এক নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। সম্প্রতি দেশের আরও পাঁচটি তৈরি পোশাক কারখানা আমেরিকার গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড (LEED) সনদ অর্জন করেছে।

এই অর্জনের মধ্য দিয়ে দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’র সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৬৮টি, যা বিশ্বজুড়ে বাংলাদেশের শিল্পনেতৃত্বকে আরও সুদৃঢ় করল।

ইউএসজিবিসি-এর সর্বশেষ তথ্যে দেখা যায়, এই ২৬৮টি কারখানার মধ্যে ১১৪টি হলো প্লাটিনাম-রেটেড এবং ১৩৫টি গোল্ড-রেটেড।

সেরা ১০০ সবুজ কারখানার ৬৪টিই এখন বাংলাদেশে এই সাফল্যের সবচেয়ে চোখ ধাঁধানো দিক হলো—বিশ্বের সেরা ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৪টিই এখন বাংলাদেশের গর্ব। এই অর্জন বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্পকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে।

যে পাঁচটি নতুন কারখানা সম্প্রতি এই মর্যাদাপূর্ণ সনদ পেয়েছে, তার মধ্যে তিনটি পেয়েছে প্লাটিনাম মর্যাদা এবং দুটি পেয়েছে গোল্ড মর্যাদা। প্লাটিনাম সনদপ্রাপ্ত নতুন কারখানাগুলো হলো: পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, ফ্যাশন পালস লিমিটেড, এবং জিএভিই প্রাইভেট লিমিটেড। এছাড়া, গোল্ড মর্যাদা পেয়েছে ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেড এবং দক্ষিণ হালিশহরের সিইপিজেড-এ অবস্থিত তালিসমান পারফরম্যান্স লিমিটেড।

ক্রেতাদের আস্থা বাড়াবে এই অর্জন এই মাইলফলকের গুরুত্ব ব্যাখ্যা করে বিজিএমইএ-এর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “বাংলাদেশ এখন শুধু পোশাক রপ্তানিতে নয়, বরং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির দিক থেকেও বিশ্বের এক নম্বর অবস্থানে।”

তিনি আরও মত দেন, বাংলাদেশের শিল্প খাত এখন টেকসই উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছে। তাঁর বিশ্বাস, এই অর্জন আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের আস্থা ও ভরসা আরও বহুগুণে বাড়িয়ে তুলবে।