বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ জনবল সংকটে ধুঁকছে ১৫৩ কোটি টাকায় আধুনিকায়ন করা সৈয়দপুর রেলওয়ে কারখানা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্যারিফ চুক্তি: বিজিএমইএ-র প্রাথমিক প্রতিক্রিয়া ও অভিনন্দন স্ট্যান্ডার্ড ব্যাংক এখন থেকে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকিং কার্যক্রম এবং লেনদেনের সময়সূচী নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক নির্বাচন উপলক্ষে ব্যাংক ও শেয়ারবাজার ৪ দিন বন্ধ বিশ্বমন্দা ও অভ্যন্তরীণ সংকটে হোঁচট খাচ্ছে বাংলাদেশের রপ্তানি খাত, আশার আলো দেখাচ্ছে জানুয়ারি বিটকয়েনের বড় ধস: এক সপ্তাহে ২৫% মূল্য হ্রাস, নেমেছে ৬৩ হাজার ডলারের নিচে

শিল্প খাতে গ্যাস সরবরাহ ডিজিটাল তদারকিতে পেট্রোবাংলা ও বিএমটিএফের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের জ্বালানি অবকাঠামো আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে পেট্রোবাংলা। শিল্প পর্যায়ে গ্যাস সরবরাহ ব্যবস্থার ডিজিটাল তদারকি নিশ্চিত করতে সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি।

পেট্রোবাংলার বোর্ডরুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রকল্পের নাম দেওয়া হয়েছে— ‘ডিজাইনিং, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, কমিশন অ্যান্ড মেইনটেন্যান্স অব জিপিএস লোকেশন বেসড গ্যাস মিটারস অ্যান্ড মেটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্যাস বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।

রিয়েল-টাইম মনিটরিং ও দক্ষতা বৃদ্ধি চুক্তি অনুযায়ী, বিএমটিএফ একটি অত্যাধুনিক ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি ও রক্ষণাবেক্ষণ করবে। এই সিস্টেমের মাধ্যমে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের প্রেশার (চাপ), তাপমাত্রা এবং গ্যাসের সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইম) পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে পেট্রোবাংলার উৎপাদন ও বিপণন কোম্পানিগুলো আরও কার্যকরভাবে গ্যাস সম্পদ ব্যবস্থাপনা করতে পারবে।

কারিগরি ও নিরাপত্তা সুবিধা গ্যাসের পরিমাণ নিখুঁতভাবে মাপার পাশাপাশি এই সিস্টেমটি বেশ কিছু দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবিলা করবে:

  • নিরাপত্তা: গ্যাস রেগুলেটিং ও মিটারিং স্টেশন (আরএমএস) কক্ষে অননুমোদিত প্রবেশ রোধ করা সম্ভব হবে।
  • কারিগরি অখণ্ডতা: মিটারিং ব্যবস্থায় ‘পালস মিসিং’ সমস্যার সমাধান হবে এবং গ্রাহকদের অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রবণতা বন্ধ করা যাবে।
  • শ্রেণিবিন্যাস: এলাকাভিত্তিক সরবরাহ পর্যবেক্ষণ এবং শ্রেণিভিত্তিক গ্যাস ব্যবহারের সঠিক পরিমাপ নিশ্চিত করা হবে।

এআই (AI) ও স্বয়ংক্রিয় বিলিং এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) প্রযুক্তি ব্যবহার করা হবে। কর্মকর্তারা জানান, এই প্রযুক্তির সংযোজন ভবিষ্যতে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় বিলিং ব্যবস্থার পথ প্রশস্ত করবে, যা মানুষের ভুলত্রুটি ও প্রশাসনিক বিলম্ব কমিয়ে আনবে।

স্বাক্ষরকারী ও উপস্থিতিবৃন্দ পেট্রোবাংলার পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির সচিব (সিনিয়র মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফ-এর পক্ষে সই করেন লে. কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী, পিএসসি, ইবি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এবং বিএমটিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিপিএল) ব্যবস্থাপনা পরিচালকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।