শুক্রবার ২৬ জুন, ২০২৬
সর্বশেষ:
১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক: ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে বড় পদক্ষেপ<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি খাতের বরাদ্দ বৈষম্য দূর ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ সানেমের<gwmw style="display:none;"></gwmw> প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়গুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে: অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার

উদারীকরণ: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : দেশে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ বুধবার রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। 

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নৈতিক মূল্যবোধ রক্ষা এবং সমাজের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও সামাজিক সচেতনতার সঙ্গে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শিক্ষা উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার কোনো বিকল্প নেই। তিনি মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আইইউবি-এর গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

শিক্ষা উপদেষ্টা উচ্চশিক্ষায় সমতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ ব্যয় অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য অন্তরায়। তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের পক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন শিক্ষা উপদেষ্টা। 

শিক্ষা উপদেষ্টা স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা যদি কেবল ব্যক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ থাকে, তাহলে এর মূল উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। তাই অর্জিত জ্ঞানকে জনকল্যাণে ও দেশের সংস্কারে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।