বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬
সর্বশেষ:
জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার ২০২৬ সালের প্রথম ৬ মাসে তৈরি পোশাক রপ্তানি ০.৬৩% কমে ১৯.৩৪ বিলিয়ন ডলার: ইপিবি আমানতকারীরাই ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে ৬ দফা রোডম্যাপ; শিল্পে জ্বালানি নিরাপত্তায় সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই ‘হেয়ারকাট’ বাতিল ও মুনাফাসহ আমানত ফেরতের রোডম্যাপ চান সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ব্যাসেল-৩: ব্যাংকের ‘এনএসএফআর’ রিপোর্টিং কাঠামো সংশোধন করল বাংলাদেশ ব্যাংক এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

বিসিডিএস-এর কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, প্রশাসক হিসেবে মাহমুদুল হাসানের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে নতুন প্রশাসক বসিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির অভ্যন্তরীণ বিধিমালার ব্যত্যয় ঘটায় ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’-এর ধারা ১৭ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক ও সরকারের যুগ্মসচিব মাহমুদুল হাসান বিসিডিএস-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বুধবার (১৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কেন এই সিদ্ধান্ত?

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিসিডিএস-এর বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ পক্ষ থেকে একটি আপিল আবেদন দাখিল করা হয়েছিল। এর আগে উচ্চ আদালতের রিট পিটিশন (নং-৬৪৫১/২০২৫)-এর আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। আপিল শুনানিতে প্রমাণিত হয় যে, সমিতিটি তাদের নিজস্ব সংঘস্মারক ও বিধিমালার ১৬ (ক) ও ১৬ (খ) ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। ফলশ্রুতিতে বিদ্যমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

১২০ দিনের মধ্যে নির্বাচন

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নবনিযুক্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচন শেষে জয়ী নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি মন্ত্রণালয়কে বিস্তারিত অবহিত করবেন। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।