শনিবার ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:
১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক: ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে বড় পদক্ষেপ<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি খাতের বরাদ্দ বৈষম্য দূর ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ সানেমের<gwmw style="display:none;"></gwmw> প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়গুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে: অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিপিএমসিএ’র বার্ষিক সম্মেলন সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বেসরকারি চিকিৎসা শিক্ষা খাতের উন্নয়ন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি-কে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

বিপিএমসিএ’র সভাপতি ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মাদ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার।

অনুষ্ঠানে বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সংগঠনের বার্ষিক কার্যক্রম তুলে ধরেন। এছাড়া সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন ও ডা. মোস্তাফিজুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা সভায় বক্তব্য প্রদান করেন।

বক্তারা দেশের স্বাস্থ্যসেবায় বেসরকারি মেডিকেল কলেজগুলোর অবদানের কথা স্মরণ করেন এবং চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সরকারের সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।মূল সম্মেলনের আগে বিকেলে বিপিএমসিএ’র ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।