বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:
আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে; এর কোনো বিকল্প নেই: তারেক রহমান খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে : ডা. জাহিদ<gwmw style="display:none;"></gwmw> একীভূত ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা শুরুতে পাবেন ২ লাখ টাকা, পরের ৩ মাসে ১ লাখ টাকা বিডার অনুমোদন ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব সুরক্ষায় সমন্বিত অটোমোবাইল নীতির দাবি বারভিডার ডিসেম্বরের প্রথম ৯ দিনে ১.১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স: প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ ঢাবিতে চার দিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল শুরু চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অর্থ মন্ত্রণালয়ের কমিটি গঠন

ঢাকা, ২০ আগস্ট : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা এ.এফ.এম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ‘আপত্তিকর সংবাদ/তথ্যের’ বিষয়ে তদন্ত করতে একটি চার সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ।

আজ (বুধবার) জারি করা একটি অফিস আদেশ অনুযায়ী, এই কমিটি বিষয়টির তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দাখিল করবে ।

কমিটির সদস্যরা হলেন:

  • আহ্বায়ক: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ সাঈদ কুতুব ।
  • সদস্য: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম ।
  • সদস্য: বাংলাদেশ ব্যাংকের আইসিটি-২ শাখার পরিচালক জনাব মোঃ মতিউর রহমান ।
  • সদস্য সচিব: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম ।

উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এই আদেশে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কমিটির সদস্যবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিবের কাছে অনুলিপি পাঠানো হয়েছে 9999। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে ।