মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

বিএটি বাংলাদেশের ‘হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লশন পদে রায়হান আহমেদের যোগদান

ঢাকা, ২২ জুন ২০২৬ (বিডাইকোনমি ডটনেট) – বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসি-এর নতুন ‘হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লশন হিসেবে যোগদান করেছেন রায়হান আহমেদ। কোম্পানির কৌশলগত কর্মপরিকল্পনা ও লক্ষ্যসমূহ বাস্তবায়নে তিনি নেতৃত্ব দেবেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই দায়িত্বশীল পদে রায়হান আহমেদ বিএটি বাংলাদেশের সাংগঠনিক প্রতিভা অন্বেষণ (ট্যালেন্ট অ্যাকুইজিশন), কর্মক্ষেত্রের সংস্কৃতি এবং বৈচিত্র্য আনায়ন সংক্রান্ত উদ্যোগগুলোর দেখভাল করবেন। একই সঙ্গে তিনি নেতৃত্ব উন্নয়ন (লিডারশিপ ডেভেলপমেন্ট) এবং একটি অন্তর্ভুক্তিমূলক করপোরেট পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। চলতি মাস (জুন ২০২৬) থেকেই তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

রায়হান আহমেদের বিএটি গ্রুপে মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআর) শাখায় দীর্ঘ ১৩ বছরের ব্যাপক কর্মঅভিজ্ঞতা রয়েছে। এই দীর্ঘ কর্মজীবনে তিনি বিএটি বাংলাদেশ এবং হংকংয়ে অবস্থিত এশিয়া প্যাসিফিক ও মিডল ইস্ট রিজিওনাল হেডকোয়ার্টার্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি বিএটি বাংলাদেশের ‘হেড অব অপারেশনস এইচআর’ হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি কোম্পানির একটি বড় ধরণের কাঠামোগত রূপান্তর এবং কর্মীদের কাজের দক্ষতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন।

শিক্ষাজীবনে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী রায়হান আহমেদ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি লাভ করেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে রায়হান আহমেদ বলেন, “বিএটি বাংলাদেশে এই সম্মানজনক দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আমাদের যে শক্তিশালী করপোরেট সংস্কৃতি রয়েছে, তার ওপর ভিত্তি করেই আমি সামনে এগিয়ে যেতে চাই। সেই সঙ্গে প্রতিষ্ঠানের সামগ্রিক সক্ষমতা ও দক্ষতাকে আরও শক্তিশালী করতে কাজ করব, যাতে আমাদের টিম ও কর্মীরা আরও এগিয়ে যেতে এবং সফল হতে পারেন।”