বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

ফল আমদানিতে এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৬ আগস্ট (বিডি ইকোনমি): ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই মার্জিনের হার নির্ধারিত হবে।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের অবিলম্বে নির্দেশ বাস্তবায়নের তাগিদ দিয়েছে

এর আগে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নং-৪১ এর মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে কিছু বিলাসবহুল ও দেশীয়ভাবে উৎপাদিত আমদানিস বিকল্প পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই তালিকায় ফলও অন্তর্ভুক্ত ছিল

নীতিমালা শিথিল করার কারণ ব্যাখ্যা করে নতুন সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে ক্রমান্বয়ে স্থিতিশীলতা দেখা দেওয়ায় ফল আমদানিতে শতভাগ মার্জিন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে এসেছে

এছাড়া, সাধারণ মানুষ—বিশেষ করে শিশু, রোগী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী মায়েদের দৈনিক খাদ্যতালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর উপাদান হিসেবে বিবেচিত হয়

জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনা করে ফল আমদানি সহজীকরণ, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, দাম সহনীয় পর্যায়ে রাখা এবং একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪১ নম্বর সার্কুলার এবং পরবর্তী নির্দেশনাবলীর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।