সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে বার্ষিক ভ্রমণ কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও রপ্তানি বহুমুখীকরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউকেইএফ-এর গোলটেবিল বৈঠক রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতাই রোহিঙ্গা সংকটের মূল সমাধান: আইজিসির গোলটেবিল বৈঠক ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ কার্যক্রমে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান

ঢাকা ১৮ মে: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২’ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইবৃন্দকে সনদপত্র প্রদান করা হয়েছে। আজ ১৮ মে ২০২৫ রবিবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত বর্ষবরণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তাদের সনদপত্র প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং নববর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অনুষদের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী মানবেন্দ্র ঘোষের পিতা অমলেন্দ্র ঘোষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ সফলভাবে আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শহুরে বাস্তবতায় আমাদের সংস্কৃতির অনেক দিক আমরা ভুলতে বসেছি। এবছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হারানো সংস্কৃতির অনেক বিষয় উঠে এসেছে। পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠী এবং সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন