শুক্রবার ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

গাইবান্ধা: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পলাশবাড়ী শাখার উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক অনুষ্ঠানে ৩৩৪ জন কৃষকের মাঝে মোট ২ কোটি ৫২ লাখ টাকার কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাদুল্লাপুর উপজেলার ব্যবসায়ী, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এ এস এম রবিউল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মো. সাখাওয়াত হোসেন কৃষকদের প্রতি সঠিক সময়ে বিনিয়োগ গ্রহণ, বিনিয়োগের সঠিক ব্যবহার এবং সময় মতো দায় পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ৪ শতাংশ রেয়াতি মুনাফায় শস্য চাষে এই বিনিয়োগ গ্রহণের জন্য কৃষকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি স্থানীয় অন্যান্য ব্যাংকারদেরও কৃষি বিনিয়োগ বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তারা রবিশস্য চাষে কৃষকদের আরও কম মুনাফা হারে কৃষি বিনিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানান।

আরও পড়ুন