শুক্রবার ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৩.৪৫ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৩.৪৫ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি: দেশে ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ৩.৪৫ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা মোট বিতরণকৃত ঋণের ২০.২০ শতাংশ, বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এ কথা জানান সাংবাদিদের ।

কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে বুধবার এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, গত সেপ্টেম্বরে খেলাপি ঋণের সংখ্যা ছিল ২.৮৫ লক্ষ কোটি টাকা যা মোট ঋণের ১৬.৯৩ শতাংশ।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির খেলাপি ঋণের হার  আরো বেশি, যা গত ডিসেম্বরে ছিল ৪২.৮০ শতাংশ। সেপ্টেম্বরে তা ছিল ৪০.৩০ শতাংশ, তিনি বলেন।

তবে, তুলনামূলক ভাবে বেসরকারি ব্যাংকগুলির খেলাপি ঋণের হার জাতীয় গড়ের চেয়ে কাম। যা গত ডিসেম্বরে ছিল ১৫.৬০ শতাংশ, এর আগের কোয়ার্টারে অর্থ্যাৎ গত সেপ্টেম্বরে ছিল ১১.৯০ শতাংশ।

গভর্নর আরও বলেন যে, কিছু ব্যাংককে টিকিয়ে রাখা কঠিন হবে এবং তাদের উন্নত ব্যবস্থাপনার জন্য একীভূত করতে হবে। তবে ব্যাংকগুলির আমানত রাষ্ট্র কর্তৃক নিশ্চিত, তাই ব্যাংকগুলিতে আমানত নিয়ে কারও চিন্তা করা উচিত নয়।

তিনি আরও আশ্বস্ত করেন যে আর্থিক খাতে বর্তমানে কোনও সংকট নেই এবং অদূর ভবিষ্যতেও হবে না। আইএমএফের মানদণ্ড অনুসারে রিজার্ভ ২১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

তিনি বলেন, বিনিময় হার, অর্থ প্রদানের ভারসাম্য এবং চলতি হিসাবের স্থিতিশীলতা এবং ইতিবাচক প্রবণতা এখন দেখা যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটি খসড়া আইন যাচাই করা হচ্ছে ব্যাংক খাতকে সংস্কার করতে। আইনটি তৈরির পর, কেন্দ্রীয় ব্যাংক কিছু সমস্যাগ্রস্ত ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জোর দিয়ে বলেন যে কেন্দ্রীয় ব্যাংকের কোনও সিদ্ধান্তের দ্বারা আমানতকারীরা প্রভাবিত হবেন না।

এক প্রশ্নের জবাবে ড. মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশের উপর কোনও বিধিনিষেধ নেই। তবে সাংবাদিকদের জন্য পূর্বের অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। এমনকি নিরাপত্তার কারণে গভর্নর ফ্লোরে প্রবেশের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদেরও এই ধরনের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়।