বুধবার ২৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহে ১৮.১% প্রবৃদ্ধি, সংগ্রহ ৩৪.৮৪ বিলিয়ন ডলার; রিজার্ভ ৩৫.৭৪ বিলিয়ন ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গ্রাহক ফোরাম’-এর বিএটি বাংলাদেশের ‘হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লশন পদে রায়হান আহমেদের যোগদান ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত: গবেষণা ও ভবিষ্যতের কম্পিউটিং নিয়ে আলোকপাত ৯ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম ২২ জুন, লক্ষ্য ৫,৬০০ কোটি টাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত

গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল


ঢাকা : আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের গণভোটের পক্ষে প্রচারণা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং এটি সংস্কার ও জনকল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের অংশ। সরকার সব দলের স্বচ্ছ ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা গণভোটের মাধ্যমে যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে চাইছি, সেটিই আমাদের মূল লক্ষ্য। এটি জনগণের স্বার্থ এবং রাষ্ট্রের কল্যাণে করা হচ্ছে। আমরা কোনো ভাণভনিতা করছি না। আমাদের লক্ষ্য সব দলের জন্য সমান— সকলেই যেন সংস্কারের পক্ষে থাকে।’

আইন উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে আগে অনুষ্ঠিত সব গণভোটে সরকার সবসময় একটি পক্ষ নিয়েছে। কিন্তু গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনটি মূল কাজের ওপর গুরুত্ব দিয়েছি—সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা সর্বদা সংস্কারের পক্ষে এডভোকেসি করে আসছি। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং জুলাই চাটার প্রণয়ন— সবই সরকারের উদ্যোগের মাধ্যমে হয়েছে।’

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলের মধ্যে পদ্ধতিগত পার্থক্য থাকলেও মূল লক্ষ্য সংস্কার— সবার ক্ষেত্রে একই। তিনি আরও বলেন, ‘গত দুই-তিন দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘না’ প্রচারণা বেড়ে গেছে, কিন্তু যে কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখার কোনো অধিকার সরকারের নেই। এটি মানুষের বিবেকের বিষয়।’

আইন উপদেষ্টা জানান, ‘গণভোটে সরকারের উদ্যোগগুলো সংবিধান ও আইনগতভাবে সুরক্ষিত। আর্টিকেল ৪৬-এ সংবিধানগত সুরক্ষা থাকায় কেউ দুষ্ট উদ্দেশ্য নিয়ে আইনগত চ্যালেঞ্জ করতে পারবে না।’

তিনি নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও জোর দেন। ‘আমরা চাই গণভোট যেন অবাধ, নিরপেক্ষ এবং জনগণের আস্থা অর্জনকারী হয়। কোনো বিতর্ক তৈরি হলে তা স্বাভাবিকভাবে নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে সমাধান হবে।’বাসস