বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৩১ আগস্ট (বিডিইকোনমি) — ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবসায় ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতি সহায়তা গ্রহণের আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার (নং-৩০) জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, পুনর্গঠন নীতিমালার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যেসব ঋণগ্রহীতা পূর্বে “ব্যবসা ও আর্থিক ব্যবস্থাদি পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটি” থেকে নীতি সহায়তা পেয়েছেন, তারাও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ ব্যাংকে পুনরায় আবেদন করতে পারবেন।

সার্কুলারের উল্লেখযোগ্য নির্দেশনাসমূহ:

  • ১,০০০ কোটি টাকা বা তদূর্ধ্ব ঋণসীমা: যেসব একক প্রতিষ্ঠান বা গ্রুপের ঋণের স্থিতি ১,০০০ কোটি টাকা বা তার বেশি, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তারা বিশেষ পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে পুনঃতফসিল সুবিধা পাবে। আর বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে প্রচলিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা যাবে।
  • ১,০০০ কোটি টাকার কম ঋণসীমা: ১,০০০ কোটি টাকার কম ঋণ স্থিতি রয়েছে এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে পূর্বের সার্কুলার (বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫) অনুযায়ী মেয়াদ ও শর্তাবলী প্রযোজ্য হবে।
  • পূর্বের সুবিধাপ্রাপ্তদের সমন্বয়: যেসব প্রতিষ্ঠান আগে এ সুবিধার আওতায় এসেছিল, তারাও বর্ধিত সুবিধা পাবে; তবে পূর্বে উপভোগ করা গ্রেস পিরিয়ড নতুন অনুমোদিত সময়সীমার সঙ্গে সমন্বয় করা হবে।
  • ঋণের শ্রেণিমান ও নিষ্পত্তির সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অশ্রেণিকৃত (STD-0, 1, 2, SMA) ঋণসমূহ বিশেষ পুনর্গঠন এবং বিরূপমানে শ্রেণিকৃত (SS, DF, B/L) ঋণসমূহ বিশেষ পুনঃতফসিল সুবিধা পাবে। প্রয়োজনীয় ডাউনপেমেন্ট গ্রহণপূর্বক আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ব্যাংকগুলোকে প্রাপ্ত সকল আবেদন নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।