বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

তেহরান/ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চালানো এই আকস্মিক হামলায় আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক হামলা চালায়। মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের জানিয়েছেন, ইসরায়েলি বিমান বাহিনী সরাসরি ওই স্কুলটিকে লক্ষ্য করে হামলা চালায়। হামলার সময় সেখানে ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী অবস্থান করছিল।

রেদমেহের আরও জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইরানি সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই অভিযানে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

ইরানের অন্যান্য অঞ্চলে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন সরাসরি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।