শনিবার ১৮ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

কৃষকদের জন্য সুখবর: ৮% সুদে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল

অর্থনৈতিক প্রতিবেদক, বিডিইকোনমি ডটনেট ঢাকা :

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার একটি নতুন পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

পাঁচ বছর মেয়াদি এই বিশেষ তহবিলের আওতায় কৃষকরা সর্বোচ্চ মাত্র ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। সোমবার রাতে (৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রকৃত কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই তহবিলের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক, বর্গা চাষি এবং নারী কৃষকরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

প্রকৃত সুবিধাভোগী যাচাইয়ের ক্ষেত্রে ব্যাংকগুলো স্থানীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অথবা সরকারের দেওয়া ‘কৃষক কার্ড’ (Krishok Card)-কে ভিত্তি হিসেবে ব্যবহার করবে।

ঋণ প্রাপ্তি সহজ করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বড় ছাড় দেওয়া হয়েছে। তারা কোনো জামানত (Collateral) ছাড়াই উৎপাদিত ফসল ও পণ্যের দায়বদ্ধতার বিপরীতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া, নারী ও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে স্থাবর সম্পত্তির পরিবর্তে ব্যক্তিগত বা সামাজিক দলগত গ্যারান্টির (Group Social Guarantee) মাধ্যমে এই ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ঋণ বিতরণে কড়াকড়িও আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি কোনো ব্যক্তি এই স্কিমের আওতায় ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

পাশাপাশি, এই তহবিলের অর্থ দিয়ে আগের কোনো ব্যাংক ঋণ পরিশোধ বা সমন্বয় (Adjust) করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একজন সুবিধাভোগী এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সর্বোচ্চ তিনবার ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।