বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ৮ আগস্ট (বিডিইকোনমি)-এনআরবিসি ব্যাংক পিএলসিয়ার অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

সম্মেলনে সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, সেবার মানের উন্নয়ন ঘটিয়ে এনআরবিসি ব্যাংককে এগিয়ে নিতে হবে। দ্রুত ও নিরাপদ ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করে আমানত বৃদ্ধির ওপর জোর দেন তিনি। এ ছাড়া নিয়ম-নীতি মেনে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করলে ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ক্যাশলেস অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান ব্যাংকের এমডি

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, টেকসই ব্যাংক গড়ে তুলতে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমানতকারীদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বছরের বাকি সময়ে খেলাপি ঋণ আদায়ে শাখা ব্যবস্থাপকদের সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন

তিনি আরও জানান, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক বর্তমানে বিভিন্ন সূচকে সমসাময়িক ব্যাংকগুলোর তুলনায় শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে আমানত, পরিচালন আয় ও পরিচালন মুনাফায় ইতিবাচক অগ্রগতি বজায় রয়েছে। অনুষ্ঠানে সিএমএসএমই (CMSME) খাতে ঋণ বিতরণ বাড়ানো, বাংলা কিউআর, ডিজিটাল ব্যাংকিং ও রেমিট্যান্স সেবার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বাশার, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুল কাইয়ুম খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও ১০৯টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন