বুধবার ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মূল ভিত্তি ‘বিশ্বাস’: তানভীর শাহরিয়ার গনি পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি

ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম অনুষ্ঠিত

ঢাকা,১৬ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২৬) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসাইন সভায় সভাপতিত্ব করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠিত এজিএমে সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের জন্য ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী (ফাইনান্সিয়াল স্টেটমেন্টস) অনুমোদন করা হয়।

সভায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসিম এবং কোম্পানি সচিব মো. হাবিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।