রবিবার ১৯ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

অর্থনীতি প্রতিবেদক (বিডিইকোনমি)

ঢাকা, ৯ জুলাই ২০২৬: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় এক ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই ২০২৬, বুধবার শাখা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মোঃ মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের উত্তরা শাখা প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।

গ্রাহক সমাবেশে আমন্ত্রিত গ্রাহকদের পক্ষ থেকে ব্যাংকিং সেবা ও বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, এডভোকেট ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মোঃ আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার কান্ট্রি ডাইরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।

সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রশংসা করেন এবং গ্রাহকবান্ধব সেবা আরও সম্প্রসারণের ওপর জোর দেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।