মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ:
এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর ভুয়া ওয়েবসাইট ও সোশাল মিডিয়া ব্যবহার করে ঋণ জালিয়াতি, এডিবি’র সতর্কবার্তা<gwmw style="display:none;"></gwmw> ঢাকায় সাফা আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪%

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বেপজা অর্থনৈতিক অঞ্চলে (BEPZA EZ) ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি ফ্যাশন ও বিউটি পণ্য উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান অ্যাডলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই প্রকল্পটিতে আনুমানিক ৪ হাজার ১৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের রপ্তানি বহুমুখীকরণ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

বুধবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং অ্যাডলিন বিউটি টেকনোলজির মধ্যে এ সংক্রান্ত একটি জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং অ্যাডলিন বিউটি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক হ্যাং সান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এই স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি অনুযায়ী, কোম্পানিটি উইগ (পরচুলা), আইল্যাশ (পাপড়ি) এবং কসমেটিক নেলসহ বিভিন্ন ধরনের ফ্যাশন ও বিউটি পণ্য উৎপাদন করবে। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া এবং মেক্সিকোর মতো প্রধান আন্তর্জাতিক বাজারগুলোতে রপ্তানি করা হবে।

বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান একটি নিরাপদ এবং ব্যবসা-বান্ধব পরিবেশ প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বেশি চীনা বিনিয়োগকারীকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে মূল্য সংযোজনকারী খাতে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বেপজার সদস্য আবদুল্লাহ আল মামুন (প্রকৌশল) এবং এ এন এম ফয়জুল হক (অর্থ), নির্বাহী পরিচালক সমীর বিশ্বাস (প্রশাসন), মো. খুরশীদ আলম (এন্টারপ্রাইজ সার্ভিসেস) এবং এ.এস.এম. আনোয়ার পারভেজ (জনসংযোগ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।