বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬
সর্বশেষ:
জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার ২০২৬ সালের প্রথম ৬ মাসে তৈরি পোশাক রপ্তানি ০.৬৩% কমে ১৯.৩৪ বিলিয়ন ডলার: ইপিবি আমানতকারীরাই ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে ৬ দফা রোডম্যাপ; শিল্পে জ্বালানি নিরাপত্তায় সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই ‘হেয়ারকাট’ বাতিল ও মুনাফাসহ আমানত ফেরতের রোডম্যাপ চান সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ব্যাসেল-৩: ব্যাংকের ‘এনএসএফআর’ রিপোর্টিং কাঠামো সংশোধন করল বাংলাদেশ ব্যাংক এলডিসি–পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাকশিল্পে এআই ও প্রযুক্তি ব্যবহারের তাগিদ নিরাপদ ও ভোগান্তিহীন লেনদেন নিশ্চিতে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

আয়োজনে “ন্যাশনাল মিডিয়া সামিট-২০২৫ অনুষ্ঠিত

ঢাকা, ১৯এপ্রিল: Center for Advanced Media Education (CAME) ও United International University এর Media Studies & Journalism বিভাগের যৌথ উদ্যোগে ন্যাশনাল মিডিয়া সামিট- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় United International University (UIU) এর অডিটোরিয়ামে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া সাংবাদিকতা করতে আগ্রহী প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী সামিটে অংশগ্রহণ করে। দিনব্যাপী মিডিয়া সামিটের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহেমদ বিশেষ অতিথি হিসেবে এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকসেদুল কামাল বাবু, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ মোহাম্মদ শাফিউল ইসলাম ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর জনসংযোগ কার্যালয়ের পরিচালক আবু সাদাত মোহাম্মদ মোস্তানজির বিল্লাহ উপস্থিত ছিলেন। সেন্টার ফর এ্যাডভান্সস মিডিয়া এডুকেশন (CAME) এর সহকারী পরিচালক ইমন মাহমুদ এর সঞ্চালনায় সামিটে শুভেচ্ছা বক্তব্য রাখেন CAME এর নির্বাহী পরিচালক প্লাবন তারিক৷ উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত অতিথিদের Center For advanced Media Education (CAME) এর পক্ষ থেকে সম্মান স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, সাংবাদিকতা এমন একটা জিনিস যেখানে ডেডিকেশন ও সততার অবশ্যই থাকতে হবে। আপনি যদি সততা ও পরিশ্রম দিয়ে সাংবাদিকতা করেন তাইলে আপনি একজন সফল সাংবাদিক। একটা দেশ গঠনে অবশ্যই আপনি ভূমিকা রাখতে পারেন। উদ্বোধনী সেশন শেষে উপস্থিত ডেলিগেটদের নিয়ে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিকেটিভ জার্নালিজম বিষয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ শাফিউল ইসলাম শাফি, বিজিনেস সাংবাদিকতা বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রধান প্রতিবেদন আব্বাস উদ্দীন নয়ন, ফ্যাক্ট চেকিং বিষয়ে দেশের স্বনামধন্য ফ্যাক্ট চেকার কদরুদ্দীন শিশির, সংবাদ উপস্থাপন ও ক্যারিয়ার বিষয়ে চ্যানেল-২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মোহাম্মদ ইমতিয়াজ, মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ এবং আন্তর্জাতিক মিডিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আল-জাজিরা অনলাইনের বাংলাদেশ প্রতিনিধি ও দ্য ডেইলি সানের প্রধান প্রতিবেদক মওদুদ সুজন। ক্যামের ডিরেক্টরিয়াল বোর্ড মেম্বার ও জনকণ্ঠ পত্রিকার ডেপুটি এডিটর খালিদ ইবনে আমিনের বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী মিডিয়া সামিটের সমাপ্তি হয়৷