শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু

শাইনপুকুর সিরামিকসকে শতভাগ মার্জিনে এলসি খোলার বিশেষ ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৪ জুলাই (বিডইকোনমি নিউজ): প্রয়োজনীয় কাঁচামাল আমদানির সুবিধার্থে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ মার্জিনে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে বিশেষ অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। প্রতিষ্ঠানটিকে একটি নির্দিষ্ট বিধিনিষেধের আওতা থেকে এ ছাড় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-২ এর পরিচালক মো. বায়েজিদ সরকারের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংক কোম্পানী আইনের ২৭কক(৩) ধারার অধীন আরোপিত বিধিনিষেধ শাইনপুকুর সিরামিকস লিমিটেডের জন্য আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কারখানাটির শিল্প উৎপাদন সচল রাখতে এবং বিশাল কর্মী বাহিনীর কর্মসংস্থান রক্ষায় সম্পূর্ণ মানবিক ও অর্থনৈতিক বিবেচনায় এই বিশেষ রেগুলেটরি ওয়েভার বা নীতিগত ছাড় দেওয়া হয়েছে।

তবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের তহবিল সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হলো:

  • নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন: শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে তাদের সমস্ত ব্যবসায়িক ও পরিচালন আয় একটি নির্দিষ্ট একক ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে।
  • আনুপাতিক হারে ঋণ সমন্বয়: সোনালী ব্যাংক পিএলসি ওই নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে আনুপাতিক হারে তাদের বকেয়া পাওনা আদায় করবে।
  • রাষ্ট্রের শূন্য দায়: কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে যে, এই বিশেষ ঋণ সুবিধার বিপরীতে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের ওপর কোনো ধরনের আর্থিক দায় বা বাধ্যবাধকতা বর্তাবে না।
  • ভবিষ্যতে কোনো বেইলআউট নয়: নির্দেশনায় কঠোরভাবে উল্লেখ করা হয়েছে যে, এই ব্যবস্থার বিষয়ে সোনালী ব্যাংক পিএলসি, সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো প্রকার আর্থিক সহায়তা বা বেইলআউট (উদ্ধার তহবিল) দাবি করতে পারবে না।