বুধবার ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ:
বন্ধ শিল্প পুনরুজ্জীবিত করতে ২০ হাজার কোটি টাকার তহবিল: নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের ইইউ বাজারে ধস: ১.৬৪% কমে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৮.৭০ বিলিয়ন ডলার ১২,০০০ মেগাওয়াট বাড়তি সক্ষমতার বোঝা রেখে গেছে বিগত সরকারের ভুল সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন শিক্ষাবিদ, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান বিডা চেয়ারম্যানের<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি উৎসাহিত করতে ৪৩ খাতে নগদ সহায়তা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> বৈশ্বিক ধাক্কা সত্ত্বেও অর্থবছর ২৬-এ রপ্তানি আয় ৪৮ বিলিয়ন ডলারে স্থিতিশীল, জুনে ২৫.৯১ শতাংশ রেকর্ড প্রবৃদ্ধি অর্থবছরের বাজেট সময়োপযোগী ও কল্যাণমুখী: হেফাজতে ইসলাম নেতা মাওলানা করিম কল্যাণমুখী ব্যাংকিংয়ের স্লোগানে ইসলামী ব্যাংকে ‘গ্রাহক সেবা মাস’ শুরু

অপরিশোধিত জ্বালানি তেল সংকট: ১০ এপ্রিলের পর বন্ধ হতে পারে ইস্টার্ন রিফাইনারি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গত দেড় মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় সাময়িক বন্ধ হওয়ার উপক্রমে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।  

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে পাইপলাইনে থাকা তেল এবং ট্যাংকের তলানিতে জমা থাকা ‘ডেডস্টক’ (অব্যবহৃত তেল) মিলিয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত কোনোমতে উৎপাদন চালিয়ে নেওয়া সম্ভব।   সাধারণত এই শোধনাগারে দৈনিক গড়ে ৪,৫০০ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়। তবে বর্তমান সংকট কাটিয়ে মজুদ তেলের ব্যবহার দীর্ঘায়িত করতে উৎপাদন কমিয়ে ৩,৫০০ টনে আনা হয়েছে।  

৪ এপ্রিল পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, রিফাইনারিতে ব্যবহারযোগ্য তেলের মজুদ ২,০০০ টনের নিচে নেমে এসেছে। এর বাইরে প্রায় ১০,০০০ টন ডেডস্টক এবং ৫,০০০ টন পাইপলাইনের তেল সংগ্রহের চেষ্টা চলছে। পাইপলাইন থেকে তেল বের করতে বিশেষ পাম্প ব্যবহার করে ট্যাংকারে স্থানান্তর করতে হবে। সব মিলিয়ে এই মজুদ দিয়ে মাত্র পাঁচ দিন কার্যক্রম সচল রাখা সম্ভব।  

বিপিসির পদক্ষেপ:

বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। গত ১ এপ্রিল ১ লাখ টন অপরিশোধিত তেল আমদানির জন্য একটি সংস্থাকে ‘নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড’ (এনওএ) দেওয়া হয়েছে।   তিনি বলেন, “আমরা আশা করছি সোমবারের মধ্যে এলসি (ঋণপত্র) খোলা সম্ভব হবে। যদি ১৫ এপ্রিলের মধ্যে তেলবাহী জাহাজ দেশে পৌঁছায়, তবে ডেডস্টক ব্যবহার করে আমরা এই সময়টুকু পার করতে পারব।”   এর আগে, গত ৩১ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মালয়েশিয়া ভিত্তিক ‘আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’ থেকে ১ লাখ টন তেল কেনার প্রস্তাব অনুমোদন করে। এছাড়া সৌদি আরব থেকেও আরও ১ লাখ টন তেল আগামী ১৮ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।  

দেশব্যাপী সংকটের আশঙ্কা নেই :

শোধনাগারের এই নাজুক অবস্থা সত্ত্বেও দেশে তাৎক্ষণিক জ্বালানি সংকটের কোনো ঝুঁকি নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।   জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশের মোট জ্বালানি চাহিদার মাত্র ২০ শতাংশ ইআরএল থেকে সরবরাহ করা হয়।

তিনি বলেন, “ইরান-ইসরায়েল উত্তেজনাসহ আঞ্চলিক অস্থিরতার কারণে আমরা আগে থেকেই শোধিত তেলের আমদানির ওপর জোর দিয়েছি এবং শোধনাগারের ওপর নির্ভরতা কমিয়েছি।”  

বন্দর সূত্রে জানা গেছে, আজ (৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে ৬০,০০০ টন শোধিত তেলবাহী দুটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকেও আরও ৬০,০০০ টন শোধিত তেল আসার কথা। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এবং চীন ও সিঙ্গাপুর থেকে জাহাজে করে ডিজেল সরবরাহ অব্যাহত থাকায় জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।