বুধবার ১৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে টেলিনর সিইও-র সাক্ষাৎ জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: ৩ মাস সরকারি তেল নেবেন না মন্ত্রী ফকির মাহবুব আনাম নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব জ্বালানি সংকটে তৈরি পোশাক উৎপাদন ২৫-৩০ শতাংশ হ্রাস; বিজিএমইএ’র জরুরি হস্তক্ষেপ দাবি<gwmw style="display:none;"></gwmw> মানি মার্কেটে লেনদেন-ভিত্তিক রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন আইন দুর্নীতির সহায়ক ও লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে আলতাফ হুসাইনের দায়িত্ব গ্রহণ

চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, নির্মূলে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: এফবিসিসিআই প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ব্যবসায়িক শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান বলেছেন, চাঁদাবাজদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই; এটি একটি সামাজিক ব্যাধি যা নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নির্বাচন-পরবর্তী উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ডিসিসিআই।

রাজনীতি ও অপরাধের যোগসূত্র নিয়ে মো. আবদুর রহিম খান বলেন, “গত ১৮ মাস ধরে দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। অথচ আইনশৃঙ্খলা রক্ষা এবং দক্ষ বাজার ব্যবস্থাপনা সরাসরি একটি গণতান্ত্রিক পরিবেশের ওপর নির্ভরশীল।”

তিনি আরও যোগ করেন, “প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ছাড়া আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারে না। জনগণের আস্থা মূলত গণতান্ত্রিক ব্যবস্থার ওপর টিকে থাকে এবং সেই আস্থা প্রতিষ্ঠিত হলেই ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে আসে।”

চাঁদাবাজির বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যে অভিযান শুরু করেছে এবং বিভিন্ন থানায় বেশ কিছু গ্রেফতারও হয়েছে। তবে দীর্ঘদিনের এই গভীর সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন।

প্রশাসনিক কঠোরতার পাশাপাশি কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি উন্নত বিশ্বের ট্রাফিক আইনের উদাহরণ টেনে বাংলাদেশেও বাস্তবসম্মত আইন সংস্কারের আহ্বান জানান। এছাড়া শিল্পের প্রবৃদ্ধি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নিয়মিত শুল্ক নীতি পর্যালোচনা করার পরামর্শ দেন তিনি।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এএইচএম আহসান।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএমপি উপ-কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশীদ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আবদুল জলিল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া।

বক্তারা ঐকমত্য পোষণ করেন যে, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করলেও ব্যবসা-বাণিজ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে আইনশৃঙ্খলা খাতে টেকসই সংস্কারের কোনো বিকল্প নেই।