বুধবার ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ:
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির প্রস্তাবে বিএসইসির অনুমোদন লিড সনদ পেল আরও ৪ তৈরি পোশাক কারখানা, মোট সংখ্যা বেড়ে ২৯০ শাইনপুকুর সিরামিকসকে শতভাগ মার্জিনে এলসি খোলার বিশেষ ছাড় দিল বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ঋণ বিতরণ ১০ হাজার কোটি টাকা ছাড়াল মূলধন ঘাটতি: ৬ মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করল বিএসইসি ইসলামী ব্যাংকের শরী‘য়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বৈশ্বিক বাজার সম্প্রসারণে বিজিএমইএ ও এইচএসবিসির যৌথ উদ্যোগ, হংকংয়ে তৈরি পোশাক প্রদর্শনীর ঘোষণা বিজিএমইএ ও ওকাইবের মধ্যে যৌথ বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন ও নীতি সংস্কার নিয়ে বৈঠক জাল টাকা রাখলে বা ব্যবহার করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

রমজান উপলক্ষে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, মাংস ও চালসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।

যেসব পণ্যের দাম কমলো

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে তাদের লাভের অংশ থেকে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন নির্ধারিত দর অনুযায়ী:

  • গরুর মাংস: প্রতি কেজিতে ৩০ টাকা কমিয়ে ৭৫০ টাকায় বিক্রি করা হবে।
  • ছোলা: কেজিতে ২ টাকা কমিয়ে ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • মিনিকেট চাল: কেজিতে ১ টাকা কমিয়ে ৮০ টাকায় বিক্রি হবে।
  • চিনি: প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১ টাকা কমিয়ে ১০১ টাকা করা হয়েছে।
  • সয়াবিন তেল: ৫ লিটারের বোতলে ৫ টাকা ছাড় দেওয়া হবে।
  • লেবু: বড় আকারের লেবু প্রতি পিসে ২ টাকা কমানো হয়েছে (১৭ টাকার লেবু ১৫ টাকা)।
  • ট্যাং (শরবত মিক্স): ২০০ গ্রামের প্যাকেটে ৫ টাকা এবং বড় জারে আকারভেদে ২০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের বক্তব্য

মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, “সাধারণ মানুষের যেন কষ্ট না হয়, তাই আমরা লাভ কমিয়ে ৭৫০ টাকা দরে মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে, কুমিল্লা স্টোরের স্বত্বাধিকারী গোফরান জানান, পাইকারি বাজারের সাথে সমন্বয় করে ছোলার দাম ৮৫ টাকা থেকে কমিয়ে ৮৩ টাকা করা হয়েছে।

কিচেন মার্কেটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, “লেবু থেকে শুরু করে চাল-ডাল পর্যন্ত প্রতিটি পণ্যেই আমরা সামান্য করে দাম কমিয়েছি যাতে পুরো রমজান মাসে ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারেন।”

নৈতিক দায়িত্ববোধ থেকে এই ছাড়

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, “আমরা সব ব্যবসায়ীর সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। বরং রমজানের পবিত্রতা রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসায়ীরা নিজেরাই লাভের অংশ ছেড়ে দিয়ে এই ছাড় ঘোষণা করেছেন।”

তিনি আরও জানান, এই নির্ধারিত মূল্য তালিকায় কারওয়ান বাজারের সব দোকানে প্রদর্শিত হবে এবং কেউ যদি এই নিয়ম অমান্য করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।