রবিবার ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
দেশে গ্যাসের মজুদ ৭.৬৩ টিসিএফ, চলবে ১২ বছর: জ্বালানি মন্ত্রী সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু  এপ্রিলে প্রথম ১৮ দিনেই আসলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স<gwmw style="display:none;"></gwmw> এস আলমের গ্রেপ্তার ও পাচার করা সম্পদ উদ্ধারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের ঢাকায় অ্যামচ্যাম-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের মওকুফ দিল যুক্তরাষ্ট্র সুশাসনের অভাবে ধুঁকছে ব্যাংকিং খাত: ১৭ ব্যাংক লোকসানে, ১১ ব্যাংকের সিএসআর শূন্য

ঢাবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বর্ণাঢ্য আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রথম বর্ষের ১০ জন কৃতি শিক্ষার্থীকে ‘হেনা আলম বৃত্তি’ প্রদান করা হয় এবং বিভাগের জন্য ডিজিটাল ক্লাসরুমের সরঞ্জাম হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপাচার্যের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাজ কনফারেন্স হলে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও বিশেষ অতিথিদের বক্তব্য

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। এঁদের মধ্যে ছিলেন:

  • রিসোর্টস অ্যান্ড স্পা-র ম্যানেজিং ডিরেক্টর রেজিনা নাসের
  • ন্যাশনাল গ্রুপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিরুজ্জামান
  • ঢাকা ইন্টারকন্টিনেন্টাল-এর ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং রেজওয়ান মারুফ
  • রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মো. আল আমিন

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শান্তি চাকমা ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রাতুল ফারদিন

‘হেনা আলম বৃত্তি’ ও ডিজিটাল ক্লাসরুমের সরঞ্জাম হস্তান্তর

আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে হেনা আলম বৃত্তি তুলে দেওয়া হয়। এবার প্রথম বর্ষের মোট ১০ জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

  • জাহিদুল ইসলাম সুমন
  • সোহাগ হোসেন
  • মো. আবু ফায়েজ
  • নিশিহা ত্রিপুরা
  • মো. নায়েম মিয়া
  • শাহাদত
  • এম এম তৌহিদুজ্জামান রিয়াদ
  • আহনাফ আদিল
  • মো. রাকিবুল ইসলাম
  • মোহাম্মদ জুয়েল উদ্দিন

এছাড়া, বিভাগের শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল ক্লাসরুমের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামও এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।