মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ব্র্যাক ইউনিভার্সিটির মুকুটে যুক্ত হলো নতুন পালক, পেল ডিউক অব এডিনবরার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি

ঢাকা: ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক পুরস্কার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি পেয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্বব্যাপী সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে এই কার্যক্রমে যুক্ত করার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়কে এই সম্মাননা দেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর, ঢাকার রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের হাতে ট্রফিটি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কারপ্রাপ্তির কারণ

ডিউক অফ এডিনবরা একটি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, যা তরুণদের দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দুঃসাহসিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে তাদের বিকাশে কাজ করে। ব্র্যাক ইউনিভার্সিটি ২০২০ সালে এই কার্যক্রমে যুক্ত হয় এবং এরপর থেকে মোট ৩,১৪৭ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “অভিজ্ঞতামূলক শিক্ষাই ব্র্যাক ইউনিভার্সিটির মূলভিত্তি।” 7তিনি আরও বলেন, “রেসিডেনশিয়াল সেমিস্টার এবং ডিউক অব এডিনবরারের মতো প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে যে, নেতৃত্ব কেবল ক্লাসরুমে শেখার বিষয় নয়। এটি বাস্তব অভিজ্ঞতা এবং অনুশীলনের মধ্য দিয়ে অর্জিত হয়।”

ট্রফির বিশেষত্ব

ইতালীয় শিল্পী লরেঞ্জো কুইন এই ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফিটি তৈরি করেছেন। এটি ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করে নির্মিত। ট্রফিটি প্রতীকীভাবে তুলে ধরে যে কীভাবে এই শিক্ষা কাঠামো তরুণদের নতুন সুযোগ, আত্মবিশ্বাস এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

অধ্যাপক ফারহাত আনোয়ার জানান, এই সম্মাননা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (মানসম্মত শিক্ষা) এবং ১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব) বাস্তবায়নে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান, ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক এবং এর কোষাধ্যক্ষ তালিতা চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাবিদ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। বর্তমানে বাংলাদেশের ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা কাঠামোর সাথে যুক্ত রয়েছে।