রবিবার ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
দেশে গ্যাসের মজুদ ৭.৬৩ টিসিএফ, চলবে ১২ বছর: জ্বালানি মন্ত্রী সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু  এপ্রিলে প্রথম ১৮ দিনেই আসলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স<gwmw style="display:none;"></gwmw> এস আলমের গ্রেপ্তার ও পাচার করা সম্পদ উদ্ধারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের ঢাকায় অ্যামচ্যাম-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের মওকুফ দিল যুক্তরাষ্ট্র সুশাসনের অভাবে ধুঁকছে ব্যাংকিং খাত: ১৭ ব্যাংক লোকসানে, ১১ ব্যাংকের সিএসআর শূন্য

অধ্যাপক ড. এম. শমশের আলী’র স্মরণসভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অধ্যাপক ড. এম. শমশের আলী’র স্মরণ সভা অনুষ্ঠান আজ ২৭ আগস্ট ২০২৫ বুধবার আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর মহাপরিচালক  ড. এম আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিল্টন কুমার দেব, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম ও অধ্যাপক মো. ইলিয়াস, কোয়ান্টাম ফাউন্ডেশনের রাবিয়া নাজরীন, মরহুমের নাতনি ফারিয়া প্রমুখ আলোচনায় অংশ নেন ।

স্মরণ সভায় বক্তারা মরহুম অধ্যাপক ড. এম. শমসের আলী’র বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশ বরেণ্য এই পদার্থ বিজ্ঞানী ও ইসলামী পণ্ডিত মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। বিভাগের অনারারী অধ্যাপক হিসাবে তিনি এম. এ ২য় সেমিস্টারের “বিজ্ঞান ও ধর্ম” কোর্সটি পাঠদান করছিলেন। তাঁর  অনুপ্রেরণা ও উৎসাহে অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ১৯৯৯ সালে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠা করেন।

আলোচনা সভার শেষে রূহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।