বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন

ঢাকা, এপ্রিল ২৬: ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (২৫ এপ্রিল ২০২৫) শুক্রবার আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্তা মারিয়াম-হংহে কনফুসিয়াস ক্লাসরুম-এর সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই ( Dr. Yang Hui)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং ( Mr. Li Shaopeng ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইএমএল-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল স্বাগত বক্তব্য দেন। এতে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘চীনা কবিতা আবৃতি প্রতিযোগিতায়’ অংশ নেন। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উভয়দেশের মধ্যে গভীর মিল রয়েছে। এই সম্পর্ক জোরদার করতে উভয় দেশের মধ্যে ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আরও গতিশীল করতে হবে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।