বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

বিজিএমইএ তে প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ঢাকা, ২৬ জুলাই: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর শ্রদ্ধা ও শোকের সাথে সংগঠনটির প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবকে স্মরণ করেছে। আজ ২৬ জুলাই, ২০২৫, শনিবার, উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে তার স্মরণে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এই আয়োজনে বিজিএমইএ এর প্রাক্তন সভাপতিগন, বর্তমান বোর্ডের অফিস বেয়ারার্স ও পরিচালকবৃন্দ, সাধারণ সদস্যগন এবং প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের পরিবারের সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, প্রাক্তন সভাপতিবৃন্দ – আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম এবং প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের সহধর্মিনী আফরোজা শাহীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের বর্ণাঢ্য কর্মজীবন এবং বাংলাদেশের পোশাক শিল্পে তার অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেশের অন্যতম সফল উদ্যোক্তা, পোশাক শিল্পের এক অগ্রপথিক, প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিব পোশাক শিল্পের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে তিনি পোশাক শিল্পের উন্নয়নে নীতি প্রণয়ন এবং শিল্পকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যে নিয়ে যেতে ব্যাপক কাজ করেছেন। পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে সাফল্যের পথে নিয়ে যেতে তার অবদান অনস্বীকার্য।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্মৃতিচারণ করে বলেন,আব্দুল্লাহ হিল রাকিব একজন অসাধারণ মানুষ ছিলেন, যিনি একের পর এক বন্ধ শিল্প প্রতিষ্ঠান কিনে চালু করে সেগুলো পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে পরিনত করেছেন। এটি পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। বিজিএমইএ সভাপতি আরও বলেন, প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের স্বপ্নগুলো বাস্তবায়ন, যেমন পোশাক শিল্পের রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা গেলে তার কাজকে যথাযথভাবে সম্মান জানানো হবে।

প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য এবং সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী পোশাক শিল্পের দুই নিবেদিতপ্রাণ উদ্যোক্তা, সুলতান আহমেদ এবং কর্ণেল (অবঃ) আনোয়ারুল আজিমের জন্যও বিশেষভাবে দোয়া করা হয়।