বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো

ঢাকা, ০২ সেপ্টেম্বর (বিডিইকোনমি) — ঋণগ্রহীতাদের নানা ধরনের নীতিগত ছাড় ও পুনর্গঠন সুবিধা দেওয়ার পরও দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ (এনপিএল) আবারও বৃদ্ধি পেয়ে ৬ লাখ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়। গত মার্চ মাসের তুলনায় তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২.৭৮ শতাংশে, যা মার্চ শেষে ছিল ৩২.২৬ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপির হার ০.৫২ শতাংশ পয়েন্ট বেড়েছে।

এর আগে ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপিকৃত বা শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮,৭০৪ কোটি টাকা।

ব্যাংক ব্যবস্থার মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি বা অকার্যকর সম্পদে পরিণত হওয়ায় খাতটির সম্পদ মান, মূলধন পর্যাপ্ততা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।