বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

এফবিসিসিআই এবং ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা :ফল, সবজি, মসলাসহ কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা

২৩ এপ্রিল: ঢাকা: ফল, সবজি, মসলাসহ বেশকিছু কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) মতিঝিল কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এ সময়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অনাবিষ্কৃত খাতসমূহ নিয়ে আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিস (RAMCO) -এর রেজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। এ সময় এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান দু’দেশের ব্যবসায়ীবৃন্দ। পাশাপাশি, সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মোঃ এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন, শেখ আল মামুন এবং অন্যান্যরা।