রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

রমজান একজন ভারসাম্যপূর্ণ ও মধ্যপন্থী মানুষ হতে শেখায়: উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়

ঢাকা, ১৩:- মার্চ- ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ বলেছেন যে পবিত্র রমজান একজন ভারসাম্যপূর্ণ ও মধ্যপন্থী মানুষ হতে শেখায়।

শিক্ষার্থী এবং সকল ধরণের মানুষ প্রকৃত মানুষ হয়ে জাতির সেবা করার জন্য রমজানের এই আদর্শকে তাদের জীবনে ধারণ করতে পারে।

বুধবার ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আই ইউএএ) আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ইফতার পার্টিতে’ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম পাটোয়ারী, ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মনজারুল আলম।

অন্যান্যদের মধ্যে অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক আব্দুল করিম, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ, ব্যাংকার জিল্লুর রহমানসহ, অনুষ্ঠান ব্যবস্থাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুল হাই সহ আরও অনেক পেশাজীবী বক্তব্য রাখেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মান্নান অনুষ্ঠান পরিচালনা করেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আলেম-ওলামা, গবেষণা, আইনজীবীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অ্যালামনাইবৃন্দ  উপস্থিতি ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে

অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক আব্দুল করিম, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ, ব্যাংকার জিল্লুর রহমানসহ আরও অনেক পেশাজীবী বক্তব্য রাখেন।