বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

দুর্বল ব্যাংকের আমানত ইতিবাচক প্রবণতায় ফিরছে, কেউ আতঙ্কিত হবেন না: গভর্নর আহসান মনসুর

ঢাকা, সেপ্টেম্বর ২৪: বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ডঃ আহসান এইচ মনসুর বলেছেন যে ব্যাংকিং খাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই কারণ সমস্যাগ্রস্থ ব্যাংকগুলি আর দুর্বৃত্ত মালিকানার অধীনে নেই এবং আমানত এখন ইতিবাচক প্রবণতায় ফিরে আসছে।

তিনি আরও বলেন, বর্তমানে তারল্য সংকটের মুখে থাকা এসব ব্যাংকের নিট আমানত ইতিবাচক। তিনি গ্রাহকদের এ সময় ব্যাংক থেকে অপ্রয়োজনীয় টাকা তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেন।তিনি উল্লেখ করেন, গতকাল (২২ সেপ্টেম্বর) এসব ব্যাংকের নিট আমানত ৮১০ কোটি টাকা পজিটিভ ছিল। অর্থাৎ, টাকা তোলার পরিমাণ আমানতের পরিমাণের চেয়ে কম।সোমবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।ড. মনসুর বলেন, ব্যাংক বন্ধ নয়, তবে কিছু ছোট ব্যাংককে একীভূত করার চিন্তাভাবনা রয়েছে। পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে।ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহে আবারও নীতিগত হার বাড়াবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এরপর আগামী মাসে আরও কিছুটা বাড়বে। বর্তমানে পলিসি সুদের হার ৯ শতাংশে দাঁড়িয়েছে।