বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

ঢাবি ইইই বিভাগের শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে অপটিকা স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী অর্পণ সাহা চলতি বছর অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারে অনুষ্ঠিত অপটিকা (পূর্বে OSA) স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের দুই শিক্ষার্থী অর্পণ সাহা এবং মোহাম্মদ আজমাইন ফাতিন অপটিকা স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হন। নির্বাচনের পর অর্পণ সাহা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অপটিকা স্পন্সর করে এবং যাবতীয় খরচ বহন করে।

অর্পণ সাহা এই আন্তর্জাতিক ফোরামে দেশের প্রতিনিধিত্বকারী একমাত্র বাংলাদেশী শিক্ষার্থী ছিলেন। অপটিকা আয়োজিত স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামটি বিশ্বজুড়ে নির্বাচিত শীর্ষ ১০০ জন ছাত্র প্রতিনিধিকে একত্রিত করে। এতে ইন্টারেক্টিভ কর্মশালা, গ্রুপ আলোচনা এবং যোগাযোগ, দলগত কাজ এবং পরিষেবা-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্ব বিকাশের গুণাবলী অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করা হয়।

নেতৃত্ব কর্মসূচির পাশাপাশি, অর্পণ সাহা ফ্রন্টিয়ার্স ইন অপটিক্স + লেজার সায়েন্স (FiO + LS) সম্মেলনে যোগদান করেন এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। FiO + LS হলো- অপটিক্স এবং ফোটোনিক্সের অন্যতম প্রধান আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনটি অপটিক্যাল সায়েন্স এবং লেজার প্রযুক্তির শীর্ষস্থানীয় গবেষক, অনুষদ সদস্য এবং শিল্প পেশাদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়।

আন্তর্জাতিক ফোরামে অর্পণ সাহার অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা, গবেষণা, নেতৃত্ব উন্নয়ন এবং বিশ্বব্যাপী সম্পৃক্ততার প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে।