বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যেঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ বিতর্ক উৎসব উদ্বোধন

ঢাকা, জুলাই ১০: ‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কন্ঠস্বর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বিতর্ক উৎসব’ আজ ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বিকেলে আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (ডিইউডিএস) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করেছে । 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও মডারেটর অধ্যাপক আমিরুস সালাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সভাপতি জুবায়ের হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পৃথিবীব্যাপী স্বীকৃত জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম একটি মাধ্যম হলো বিতর্ক। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা এই বিতর্ক চর্চা অব্যাহত রেখেছি। তিনি বলেন, অনেক মানুষের অবদানের বিনিময়ে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। এর মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার সুযোগ পেয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে বিতর্ক উৎসব আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা ধারণ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির অংশ হিসেবে এই বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ জুলাই। সংসদীয় পদ্ধতিতে এই উৎসবের বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৫৪টি দল অংশ নিচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ বিতর্ক উৎসব উদ্বোধন

ঢাকা, ১০ জুলাই: ‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কন্ঠস্বর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বিতর্ক উৎসব’ আজ ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বিকেলে আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (ডিইউডিএস) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করেছে । 