সোমবার ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য নীতিগত সহায়তা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বিশেষ প্রতিবেদক, ঢাকা: ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানসমূহের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক । ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার (বিআরপিডি সার্কুলার লেটার নং-২৬) জারি করা হয়েছে।

পূর্বে জারি করা বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করে নীতিগত সহায়তার মেয়াদ ও শর্তে এই পরিবর্তন আনা হয়েছে ।

নীতি সহায়তার মূল পরিবর্তনসমূহ

নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ পুনঃতফসিল, পুনর্গঠন এবং এক্সিট সুবিধার ক্ষেত্রে নিম্নলিখিত পরিবর্তনগুলো কার্যকর হবে:

১.

বিশেষ পুনঃতফসিলজনিত সুবিধা

  • ৩০ নভেম্বর ২০২৫ তারিখে বিরূপমানে (SS, DF, B/L) শ্রেণিকৃত ঋণসমূহের ক্ষেত্রে ঋণের পরিমাণ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ০২ বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ (দশ) বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে ।

২.

বিশেষ পুনর্গঠনজনিত সুবিধা

  • অশ্রেণিকৃত মেয়াদি ঋণসমূহের (ইতঃপূর্বে পুনঃতফসিলকৃত ঋণসহ) ক্ষেত্রে ঋণের পরিমাণ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিআরপিডি সার্কুলার নং-১৬/২০২২ এ বর্ণিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ ০২ (দুই) বছর মেয়াদ নির্ধারণ করে পুনর্গঠন করা যাবে ।

৩.

বিশেষ এক্সিটজনিত সুবিধা

  • বিশেষ এক্সিট সুবিধা প্রদানের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নং-১৩/২০২৪-এ বর্ণিত হারে ডাউনপেমেন্ট গ্রহণপূর্বক উক্ত সার্কুলারে বর্ণিত মেয়াদের অতিরিক্ত ০১ (এক) বছর সময় প্রদান করা যাবে ।
  • বার্ষিক আদায়কৃত কিস্তির পরিমাণ মোট ঋণের ২০% এর কম হতে পারবে না ।
  • এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণসমূহ Exit(SMA) মানে প্রদর্শন করতে হবে ।
  • সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এ সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের অনুকূলে বিদ্যমান ঋণ সুবিধা ব্যতীত কোনো নতুন ঋণসুবিধা প্রদান করা যাবে না ।
  • ব্যাংক কর্তৃক নির্ধারিত পরিশোধসূচি মোতাবেক ০৩টি মাসিক বা ০১টি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ঋণগ্রহীতা ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণহিসাব যথানিয়মে শ্রেণিকরণ ও প্রভিশন সংরক্ষণ করতে হবে ।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে