শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচ ইনবাউন্ড লেনদেনের চেয়ে প্রায় চারগুণ বেশি: বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক ও জ্বালানি সংকটের মুখেও উৎপাদনশীলতা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত স্পেনের বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, এটি অনন্য নজির: প্রতিমন্ত্রী অমিত<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার

সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন এবিবির নতুন চেয়ারম্যান নির্বাচিত

ঢাকা, ১৯ জুন: সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকারদের একটি শীর্ষস্থানীয় সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এবিবির বোর্ড অফ গভর্নরসের সাম্প্রতিক সভায় এই নিয়োগ দেওয়া হয়। তিনি সংগঠনের পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পদে দায়িত্ব পালন করবেন।

ব্র্যাক ব্যাংক পিএলসির এমডি ও সিইও হিসেবে সেলিম আর.এফ. হুসেনের পদত্যাগের পর এবিবির চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়।একই সভায়, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবিবির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন ভাইস চেয়ারম্যান হিসেবে তার পূর্ববর্তী ভূমিকায় দায়িত্ব পালন করবেন।