শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীদের সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নারীরা প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় তাদের ভূমিকা অনন্য। কিন্তু সমাজে পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে নারীদের স্বাভাবিক প্রতিভা ও উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ অনেকাংশে বাধাগ্রস্ত হয়।

আজ রাজধানীর একটি হোটেলে বিজনেস আমেরিকা ও অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব নারী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সেই নারীসমাজের মধ্য থেকে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের স্বীকৃতি প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের অনুভূতি ও প্রত্যাশা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। 

তিনি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, একজন নারী নেত্রী হিসেবে তিনি (বেগম খালেদা জিয়া) অনেক প্রতিকূলতা অতিক্রম করে সফলতার উদাহরণ স্থাপন করেছেন।

মন্ত্রী সামাজিক বাধা ও নেতিবাচক মানসিকতার কাছে নতিস্বীকার না করে নিজেদের স্বাভাবিক সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান। 

তথ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিদ্যমান অসাম্য ও বৈষম্য তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে। 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।