মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে টেলিনর সিইও-র সাক্ষাৎ জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: ৩ মাস সরকারি তেল নেবেন না মন্ত্রী ফকির মাহবুব আনাম নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব জ্বালানি সংকটে তৈরি পোশাক উৎপাদন ২৫-৩০ শতাংশ হ্রাস; বিজিএমইএ’র জরুরি হস্তক্ষেপ দাবি<gwmw style="display:none;"></gwmw> মানি মার্কেটে লেনদেন-ভিত্তিক রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন আইন দুর্নীতির সহায়ক ও লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে আলতাফ হুসাইনের দায়িত্ব গ্রহণ দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন

শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমের জানাজা ও দাফন সম্পন্ন

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুরে জামায়াতে ইসলামী নেতা শহীদ রেজাউল করিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ মরহুমের দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শহীদ রেজাউল করিমের প্রথম জানাজা বিকেল ৫ টায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকীর ইমামতিতে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির নাজমুল হক সাঈদী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শেরপুর জেলা আমির হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল, এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, শিবিরের শেরপুর জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।

মরহুমের দ্বিতীয় জানাজা শ্রীবর্দী উপজেলার গোপালখিলা খেলার মাঠে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে জানাজা নামাজে অংশগ্রহণ ও ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামছুল ইসলাম।

জানাজা পূর্ব বক্তব্যে মাওলানা আ ন ম শামছুল ইসলাম বলেন, শহীদ রেজাউল করিমকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

জানাজায় আরও উপস্থিত ছিলেন- জামায়াত কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা আমির হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম, এনসিপির শেরপুর জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুল করিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল, শহীদ রেজাউল করিমের পিতা আজিজুর রহমান এবং শহীদের ছোট ভাই মাহমুদুল হাসান ও মাসুদুর রহমান এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল প্রমুখ।

শহীদ রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং দুই ভাই ও দুই বোন রেখে গেছেন।