শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ব্যাংকিং খাতে সংস্কারের অংশ হিসেবে গঠিত নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর লাইসেন্স আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই লাইসেন্স হস্তান্তর করা হয়। এর আগে, গত রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারকের পক্ষে লাইসেন্সের নথি গ্রহণ করেন এফআইডি-এর যুগ্ম সচিব মো. আজিজউদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন এফআইডি-এর উপসচিব শেখ ফরিদ উদ্দিন

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের প্রধান মো. বদিউল আলম, এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার আনুষ্ঠানিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের কাছে লাইসেন্সটি তুলে দেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে ব্যাংকিং খাতের বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে। মূলত সমস্যাগ্রস্ত একাধিক শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে খাতটিকে স্থিতিশীল ও শক্তিশালী করাই এই নতুন ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্য।