শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

রেমিট্যান্সের প্রভাবে ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার গ্রস রিজার্ভ ৩২.৭২ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক দাপ্তরিক বিবৃতিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮.০৩ বিলিয়ন ডলারে।

২০ দিনে ১.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রিজার্ভের এই প্রবৃদ্ধি বেশ দ্রুত হয়েছে:

গত ১ ডিসেম্বর আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৫১ বিলিয়ন ডলার।

অর্থাৎ, মাত্র ২০ দিনের ব্যবধানে দেশের রিজার্ভ প্রায় ১.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

প্রবৃদ্ধির কারণসমূহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রবৃদ্ধির পেছনে মূলত দুটি প্রধান কারণ কাজ করেছে:

রেমিট্যান্স প্রবাহ: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবণতা রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করেছে।

ডলার ক্রয়: নিয়মিত নিলাম বা অঅকশনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কৌশলগত সিদ্ধান্ত এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।