রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৮ দশমিক ৬৬ পয়েন্ট এবং দাম বেড়েছে ৩০৬ কোম্পানীর

ঢাকা, অক্টোবর ২২: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন ৩টি সূচকের বড় উল্লম্ফন দেখা গেছে।মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ৬৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪১ দশমিক ৭৭ পয়েন্টে। ডিএসইএস (শরিয়াহ) সূচক ১৭.০৩ পয়েন্ট বেড়ে ১১৭৪.০২ পয়েন্টে এবং DS-৩০ বিশেষ  সূচকটি আগের কার্যদিবসের তুলনায় ২০.৫৪ পয়েন্ট বেড়ে ১৯২৪.৩৩ পয়েন্টে পৌঁছেছে।

টানা দুই দিন বিভিন্ন শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ক্রমাগত দর বাড়ার পর, ডিএসইর ট্রেডিং রেকর্ড দেখায় দর বেড়েছে ৩০৬টি কোম্পানির, কমেছে ৫৫টি কোম্পানির এবং অপরিবর্তিত হয়েছে ৬৩টি কোম্পানির।

মঙ্গলবার টানা দুই দিন 3টি সূচক ইতিবাচক প্রবণতায় ফিরে আসায় বিনিয়োগকারীরা লেনদেনে আস্থা পাচ্ছেন। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দিন-শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৮.২২ কোটি টাকা। এটি আগের দিনের তুলনায় মঙ্গলবার প্রায় 14 কোটি টাকা বেশি লেনদেন দেখায়। সোমবার প্রায় ৩৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে ১৪৬২৩.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে 198টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৩.৬৭ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৮ কোটি টাকা বেড়েছে।