বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও: যুক্তরাষ্ট্র পুঁজিবাজারে বড় পতন

ঢাকা: চীনের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের আকস্মিক ঘোষণায় টালমাটাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) দেশটির বাজারে বড় দরপতন হয়েছে, যার ফলে একদিনেই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে প্রায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন উধাও হয়ে গেছে।খবর সিএনবিসির।শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ঘোষণা দেন যে, আগামী ১ নভেম্বর থেকে (অথবা তার আগেই) চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য জানান।বর্তমানে চীনের পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক বিদ্যমান রয়েছে। নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হলে সব মিলিয়ে দেশটিতে মোট শুল্কের হার দাঁড়াবে ১৩০ শতাংশে।

ট্রাম্পের এই ঘোষণা কার্যকর হলে বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু হওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আর এই আশঙ্কার তীব্র প্রভাবই পড়েছে পুঁজিবাজারে।

সিএনবিসির প্রতিবেদন অনুসারে, শুক্রবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে সকালটা শুরু হয়েছিল বেশ ইতিবাচকভাবে। শুরু থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী, এমনকি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের নির্বাচিত ৫০০ কোম্পানির মূল্যসূচক এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছার কাছাকাছি ছিল।এর মধ্যেই যেন বিনা মেঘে বজ্রপাত ঘটে। ট্রাম্পের ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই কালো মেঘে ঢেকে যায় পুঁজিবাজার। তীব্র বিক্রির চাপে দ্রুত কমতে থাকে সব মূল্যসূচক। এর ফলে এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ২.৭০ শতাংশ (১৮২.৬০ পয়েন্ট) কমে ৬ হাজার ৫৫২ দশমিক ৫১ পয়েন্টে নেমে আসে।