বুধবার ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
সার্ক শক্তিশালী হলে দক্ষিণ এশিয়ার কৃষি আরও সমৃদ্ধ হবে: নজরুল ইসলাম খান<gwmw style="display:none;"></gwmw> বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতি সংস্কারের তাগিদ ব্যবসায়ী নেতাদের<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কঠোর বিএফআইইউ: শীর্ষ কর্মকর্তাদের নৈতিক অঙ্গীকারনামা বাধ্যতামূলক অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তাদের জন্য ডিপ্লোমা বাধ্যতামূলক নয়: নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের দেড় মাসে হামের উপসর্গে ২২৭ শিশুর মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৮ আন্তব্যাংক বাজারে ডলারের দাম ১২২.৭৫ টাকায় স্থিতিশীল ৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই–বাছাই করবে এনবিআর<gwmw style="display:none;"></gwmw> আমেরিকান বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে বেরিয়ে স্বতন্ত্র হতে চায় এসআইবিএল; সাবেক পরিচালকদের আবেদন

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কঠোর বিএফআইইউ: শীর্ষ কর্মকর্তাদের নৈতিক অঙ্গীকারনামা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ব্যাংকিং খাতে সাম্প্রতিক সময়ে করপোরেট গভর্ন্যান্স, ঋণ ব্যবস্থাপনা এবং ঝুঁকি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর সক্ষমতার অভাব পরিলক্ষিত হওয়ায় সুশাসন ও নৈতিকতা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) । এখন থেকে ব্যাংকগুলোর চেয়ারম্যান, পরিচালক এবং প্রধান নির্বাহীদের জন্য বিশেষ ‘নৈতিক অঙ্গীকারনামা’ ও ‘ঘোষণাপত্র’ স্বাক্ষর করা বাধ্যতামূলক করা হয়েছে ।

সম্প্রতি বিএফআইইউ থেকে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নীতিগত নির্দেশনায় এই আদেশ দেওয়া হয়েছে

অঙ্গীকারনামায় যা থাকছে: নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকগণ একটি সুনির্দিষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন । যেখানে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে প্রভাব বিস্তার না করা, স্বার্থসংঘাত ঘটলে তা লিখিতভাবে জানানো এবং কোনো প্রকার নীতিবহির্ভূত ঋণে অনুমোদন বা তদবির না করার বিষয়ে শপথ নেওয়া হয়েছে । এছাড়া, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং (STR/SAR) প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার অঙ্গীকারও এতে অন্তর্ভুক্ত রয়েছে

ঘোষণাপত্র প্রদর্শন: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের জন্য বিএফআইইউ নির্ধারিত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে । এই ঘোষণাপত্রটি তাদের নিজ নিজ অফিস কক্ষে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে । এতে তারা প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মানদণ্ড বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন

জনসচেতনতামূলক উদ্যোগ: নির্দেশনায় আরও বলা হয়েছে, বিএফআইইউ-তে অভিযোগ দাখিল সংক্রান্ত ব্যানার বা পোস্টার এবং নৈতিকতা বিষয়ক বিভিন্ন স্লোগান সম্বলিত লিফলেট ব্যাংকের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে । ব্যাংকিং খাতে দুর্নীতি ও মানিলন্ডারিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি প্রচারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে

বিএফআইইউ জানিয়েছে, ব্যাংকিং খাতে নৈতিক মানদণ্ড বৃদ্ধি এবং আর্থিক অপরাধ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এই নতুন নির্দেশনাবলী জারি করা হয়েছে । সংশ্লিষ্ট মহলের মতে, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এই লিখিত অঙ্গীকার ব্যাংকিং খাতের শৃঙ্খলায় ইতিবাচক প্রভাব ফেলবে।