শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

বিজিএমইএ সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা: ১০ শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারদেরকে চিকিৎসার জন্য বিদেশমুখীতা কমাতে এবং দেশে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্য সামনে রেখে বিজিএমইএ আজ (বৃহস্পতিবার, ৯টি স্বনামধন্য হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারসহ) মোট ১০টি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই চুক্তির ফলে বিজিএমইএ এর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ ছাড়কৃত মূল্যে (ডিসকাউন্ট রেট) উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন।

বিজিএমইএ-এর হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ঘোষণা করেন যে, পোশাকখাতের শ্রমিক ভাইবোনদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিজিএমইএ গাজীপুর/আশুলিয়া অঞ্চলে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলো এর পরিচালনায় থাকবে এবং আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর সেই উদ্যোগেরই প্রাথমিক ধাপ।

বিজিএমইএ-এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী, যিনি এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, স্বাগত বক্তব্যে বলেন, এই পদক্ষেপ পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক ভবিষ্যৎ নিশ্চিত করবে।

আরেক পরিচালক ফয়সাল সামাদ সমঝোতা স্মারক স্বাক্ষরকারী হাসপাতালগুলোকে বিজিএমইএ সদস্যদের জন্য পরিষেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে হাসপাতালগুলোতে একটি বিশেষ ‘হেল্প ডেস্ক’ খোলার আহবান জানান।

উপস্থিত ছিলেন যারা উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনজামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং পরিচালকবৃন্দ: শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, নাফিস-উদ-দৌলা, ও এনামুল আজিজ চৌধুরী, সহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

চুক্তি স্বাক্ষরকারী ১০ প্রতিষ্ঠান বিজিএমইএ এর পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান খান সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন। যে ১০টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেগুলো হলো:

১. বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড ২. ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ৩. ল্যাবএইড গ্রুপ লিমিটেড ৪. ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ৫. লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড (ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম) ৬. পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ৭. প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড ৮. শমরিতা হসপিটাল লিমিটেড ৯. ইউনাইটেড হসপিটাল লিমিটেড ১০. ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড

স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এই অনুষ্ঠানে পোশাকখাতের পাশে দাঁড়াতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন এবং দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধশালী করার জন্য বিজিএমইএ নেতাদের প্রতি এ খাতে বিনিয়োগের আহবান জানান।