সোমবার ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার দিবাগত রাত ১টার দিকেহ হাসপাতালে ভর্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া।

তিনি রাত ১২টা ২০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য এর আগেও একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।