সোমবার ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’

ঢাকা: সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার – ২০২৫’ আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন।মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য এবং ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের পণ্যের সমাহার থাকবে।একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের একজন পরিচালকসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা উপস্থিত থাকবেন।দক্ষিণ এশিয়ার ১০০টিরও বেশি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে।পণ্য প্রদর্শনীর পাশাপাশি অংশগ্রহণকারীরা ব্যবসায়িক নেটওয়ার্কিং, বিটুবি সেশন এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মেলাটি ২১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।